সংবাদ শিরোনাম ::
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি নেতা মোশাররফ হোসেন সান্টুর শ্রদ্ধা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:০০:৫৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশাল মহানগর ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোশাররফ হোসেন সান্টু।
দিবসটি উপলক্ষে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য স্মরণ করেন। এ সময় তিনি ৭ নভেম্বরের চেতনা, জাতীয় ঐক্য, গণতন্ত্র ও দেশপ্রেমের আদর্শকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি মনে করেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর একটি তাৎপর্যপূর্ণ দিন। এ দিনের চেতনা আগামী প্রজন্মের মধ্যেও দেশপ্রেম, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

















