ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জঙ্গলে শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩ ২২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের কোটবাড়িয়া এলাকায় দুদিন আগে নিখোঁজ হওয়া এক শিক্ষার্থীর লাশ বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে শিশুর বাবার অভিযোগ।

বৃহস্পতিবার সন্ধ্যার পরে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শিশুশিক্ষার্থী রিপা (১১) বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের কোটবাড়িয়া দরবার ব্রিজ এলাকার সাবেক ইউপি সদস্য মো. শাহজাহান হাওলাদারের মেয়ে। শিশুটি কোটবাড়িয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, ওই শিক্ষার্থী মঙ্গলবার সকালে নিখোঁজের পর বৃহস্পতিবার সন্ধ্যার পর তোজম্বর মৃধা নামে এক ব্যক্তি জঙ্গলের পাশ দিয়ে হেঁটে গেলে গন্ধ পেয়ে স্থানীয় ইউপি মেম্বর স্বপন গাজীকে জানান। স্বপন গাজী বলেন, আমি জানতে পেয়ে বরগুনা থানার পুলিশকে খবর দিই। পুলিশ এসে শিশুর লাশ উদ্ধার করে।

এ বিষয় শিশুর বাবা মো. শাহজাহান বলেন, মঙ্গলবার রাতে প্রতিবেশী রাজা মৃধার বিবাহ অনুষ্ঠান থেকে রিপা নিখোঁজ হয়। আমার মেয়েকে অনেক স্থানে খুঁজে না পেয়ে বরগুনা থানায় বুধবার সাধারণ ডায়েরি করি। বৃহস্পতিবার সন্ধ্যার পর আমার বাড়ির অদূরে প্রতিবেশীরা আমার মেয়ের মরদেহ দেখতে পেয়ে আমাকে জানায়। আমার সন্দেহ, আমার সম্পর্কে শ্যালক আল-আমিন আমার মেয়েকে অপহরণ করে ধর্ষণ করতে পারে।

তিনি আরও বলেন, আল আমীন চরিত্রহীন ও লম্পট। আমার মেয়েকে আল আমীন ধর্ষণের পর হত্যা করে বাগানে ফেলে রাখতে পারে।

এ ঘটনার পর থেকে আল আমীন পলাতক রয়েছে। যার কারণে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হালিম বলেন, শিশুটির মরদেহ জঙ্গল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কীভাবে মারা গেছে ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

জঙ্গলে শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ

আপডেট সময় : ০১:২৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩