ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

এক মিনিটে একটি করে ২৭টি ভাত খেয়ে গিনেস বুকে বরিশালের নিপা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪ ২২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

চপস্টিক দিয়ে এক মিনিটে একটি করে ২৭টি ভাত খেয়ে গিনেস ওয়ার্ল্ড বুকে ইতালির এক নাগরিকের গড়া রেকর্ড ৮ বছর পর ভেঙেছেন বাংলাদেশের নিপা।

এর আগে প্রথমবার এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরী করে রেকর্ড করেছিলেন তিনি। বাংলাদেশ থেকে নারী হিসেবে পর পর দুই বার বিশ্ব রেকর্ড করেছে নিপা।

সোমবার (২২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন বরিশাল নগরীর কলেজ রোড এলাকার বাসিন্দা বেসরকারি চাকুরীজীবী নুসরাত জাহান নিপা।

তিনি জানান, এক মিনিটে ২৫টি ভাত খেয়ে ইতালীর এক নাগরিক গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করেছিলেন। সেই রেকর্ডটি আমি ভেঙেছি। ২০২৩ সালের মার্চের দিকে এ রেকর্ড করলেও যাচাই বাছাই শেষে সম্প্রতি সার্টিফিকেট পেয়েছি। এর আগে ২০২২ সালে এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরী করে বিশ্ব রেকর্ড করেছিলাম।

তখনও ইতালিয়ানকে পেছনে ফেলে বাংলাদেশ। এবারও ইতালির রেকর্ড ভাঙা হয়েছে। কয়েন দিয়ে বিশ্ব রেকর্ডের থেকে চপস্টিক দিয়ে বিশ্বরেকর্ড করাটা বেশ কঠিন ছিলো। অনেক প্রাকটিসও করতে হয়েছে। তবে এবারে সার্টিফিকেট পেতে অনেকটা সময় লেগেছে।

বরিশালের মেয়ে নিপা আরও বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে সবকিছু অর্জন করা সম্ভব। আমার খেলাধুলার শখ থাকলেও বরিশালে মেয়েদের জন্য তেমন ব্যবস্থা নেই। তার ঘরে বসেই দেশ ও আমার শহর বরিশালকে বিশ্বের বুকে তুলে ধরতে এ রেকর্ড করেছি। প্রথমবার রেকর্ড করার পর অনেকেই সামাজিকভাবে যোগাযোগ মাধ্যমে আমাকে হেয় করে মন্তব্য করতো।

তবে সেসব কিছু পাত্তা না দিয়ে আমি আমার কাজ চালিয়ে গেছি। মূলত ইউটিউব দেখেই এসব ধারণা পেয়েছি। সামনে নতুন কিছু করার চেষ্টা করবো। বিশ্বের দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো। এ কাজে অনেক ধরণের বাধা আসবে, তবে সেসব দিকে খেয়াল না দেওয়াই ভালো। নারীরা কাজ করতে গেলে সমস্যাটা বেশিই থাকে।

প্রসঙ্গত নিপা বরিশাল নগরীর এআরএস স্কুল থেকে মাধ্যমিক, সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন। এরপর বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে রসায়ন বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

এক মিনিটে একটি করে ২৭টি ভাত খেয়ে গিনেস বুকে বরিশালের নিপা

আপডেট সময় : ০৭:৫৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪