ঢাকাWednesday , 3 January 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুরে শিকারপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে নৌকার পক্ষে গনসংযোগ করেন-চেয়ারম্যান সরোয়ার

admin
January 3, 2024 12:15 am
Link Copied!

মোঃ কাওছার হোসেন, বিশেষ প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে বরিশাল-২ আসন (উজিরপুর-বানারীপাড়া) বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সফল মন্ত্রী কমরেড রাশেদ খান কে নৌকা প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী প্রচারণা করা হয়।

উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের মাদার্শী, শিকারপুর ও মুন্ডপাশা গ্রামে ২ জানুয়ারি মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রচারনা করেন ০৮ নং শিকারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ৮৫ নং মাদার্শী নির্বাচনী কেন্দ্র কমিটির সিনিয়র সদস্য মোঃ সরোয়ার হোসেন হাওলাদার ও তার সহধর্মিণী।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের উজিরপুর উপজেলা শাখার সভাপতি ইউপি সদস্য ও ৮৫ নং মাদার্শী নির্বাচনী কেন্দ্র কমিটির সদস্য সচিব মোঃ আশ্রাব আলী রাড়ী। গণসংযোগে আরো উপস্থিত ছিলেন ৮৫ নং মাদার্শী নির্বাচনী কেন্দ্র কমিটির সদস্য মোঃ জাহিদ হাসান, যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য রীতা দাশ, যুগ্ম আহ্বায়ক মোঃ শাহজাহান, যুগ্ম আহ্বায়ক মোঃ সবুজ হাওলাদার সহ অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় সাবেক চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন হাওলাদার বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উজিরপুর-বানারীপাড়া আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাশেদ খান মেনন, গণমানুষের আস্থার নৌকা প্রতীকের পক্ষে আমরা কাজ করবো। উজিরপুর-বানারীপাড়ার উন্নয়ন অব্যাহত রাখতে সকলকে ঐকবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।