ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে জেন্ডার বৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের উদ্যাগে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান, বাড়ছে অপপ্রচারও! বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় জিয়াউদ্দিন সিকদারকে সাগরদী মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে বিসিসি’র ২৮ নং ওয়ার্ডে মতবিনিময় সভা বরিশালে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা, চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে: জিয়াউদ্দিন সিকদার তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট

আরও ছাত্র প্রতিনিধি মন্ত্রণালয়গুলো তদারকির সুযোগ পাবেন : নাহিদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

উপদেষ্টাদের সঙ্গে সহকারী হিসেবে কাজ করার সুযোগ থাকবে ছাত্র প্রতিনিধিদের, এমন কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রথম বৈঠকের পর শুক্রবার (৯ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাংবাদিকদের এ কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নাহিদ ইসলাম বলেন, ছাত্ররা যখন সরকারে এসেছে এবং রাষ্ট্রের সংস্কারের জন্য কথা বলছে, আমরা মনে করি জনগণও সেই জায়গা থেকে ছাত্রদের ওপর আস্থা রাখবে। আমরা অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিদের উপদেষ্টা প্যানেলে মনোনীত করেছি। একই সঙ্গে আমরা মনে করেছি পুরো বিষয়টিকে পর্যবেক্ষণ ও তদারকির জন্য ছাত্রদের ভয়েস থাকার জন্য, ছাত্রদের জায়গা থেকেও উপদেষ্টা প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা দুজন ছাত্র প্রতিনিধি এই উপদেষ্টা প্যানেলে রয়েছি।

তিনি বলেন, পাশাপাশি আরও ছাত্র প্রতিনিধি অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে সহকারী হিসেবে সামনের দিনে কাজ করার সুযোগ থাকবে।

কোন প্রক্রিয়ায় এটি হতে পারে, এ প্রশ্নে তিনি বলেন, প্রক্রিয়া নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে। প্রাথমিকভাবে একটি সিদ্ধান্ত আগেও ছিল, সহকারী উপদেষ্টা বা এ রকমভাবে পদায়ন করে ছাত্রদের ওই মন্ত্রণায়গুলো তদারকির সুযোগ থাকা, বক্তব্য রাখার সুযোগ থাকার ব্যবস্থাটি থাকবে।

এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, আমরা যারা দায়িত্ব নিয়েছি, আমাদের সব মন্ত্রণালয় পরিচালনার ক্ষেত্রে শিক্ষার্থীরা সম্পৃক্ত থাকবেন। কীভাবে তারা সম্পৃক্ত থাকবেন, এটার কাঠামো কী হবে, এটা আমরা পরবর্তী সময়ে চিন্তা করবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

আরও ছাত্র প্রতিনিধি মন্ত্রণালয়গুলো তদারকির সুযোগ পাবেন : নাহিদ

আপডেট সময় : ১০:০০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪