অনিয়ম-দুর্নীতি ও লুটপাটের অভিযোগে প্যানেল চেয়ারম্যানের অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ।
বার্তা পরিবেশক, বাউফল
পটুয়াখালীর বাউফল উপজেলার ১৩ নম্বর আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোসা : আলেয়া বেগমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ইউপি জন প্রতিনিধি ও স্থানীয় সর্বস্তরের জনগণ।
৪ আগষ্ট ২০২৬ রোজ মঙ্গলবার বেলা ১১ ঘটিকার সময় ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এই মানববন্ধনে ও বিক্ষোভ করা হয়। ইউনিয়ন পরিষদের ১০ জন জন প্রতিনিধি সহ বাংলাদেশ জামাত ইসলামের ইউনিয়ন নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারন প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি, জাল-জালিয়াতি, অবৈধ কর্মকাণ্ড এবং তাঁর ছেলে আলামাস তালুকদারের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ এনে এসবের প্রতিবাদ ও মোসা: আলেয়া বেগমের অপসারণের দাবি জানানো হয়। এসময় বক্তব্য রাখেন আদাবারিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো: জসিম পঞ্চায়েত, সাবেক উপজেলা যুবদলের সভাপতি জনাব বশির পঞ্চায়েত, আদাবারিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান( দুই) জনাব আনিচুর রহমান, সাবেক ছাত্রদল, যুবদল নেতা জনাব শাহীন রেজা এবং ছাত্র শিবিরের জেলার সাবেক সভাপতি মোঃ কবির হোসেন এছাড়াও স্থানীয় সাধারণ জনগণ আলেয়া বেগমের অপসারণের দাবিতে বক্তব্য রাখেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাউফল উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করেন। যদি সুষ্ঠ তদন্তের মাধ্যমে এই আলেয়া বেগমকে অপারেশন করা না হয় এর চেয়েও বড় ধরনের আন্দোলন গড়ে তুলতে পিছ পা হবে না এই আদাবারিয়া ইউনিয়নবাসী। ইউনিয়ন পরিষদে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান। কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
তবে মোবাইল ফোনে একাধিক বার চেষ্টা করেও এ বিষয় অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান মোসা:. আলেয়া বেগমের বক্তব্য পাওয়া যায়নি।##
