ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রয়াত যুবদল নেতা জিএম মনিরের পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ জনদুর্ভোগ লাঘবে পোর্ট রোডের নিজ বৈধ স্থাপনা সরিয়ে প্রশংসিত স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পি যুবদল নেতা জি এম মনিরের মৃত্যুতে বরিশাল মহানগর বিএনপির শোক কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে উঠতে হবে বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংসদ সরোয়ার এ.কে স্কুলে সিরাতুন্নবী (সা.) পালিত বিএনপি কর্মী ও স্বজনদের অসুস্থতায় খোঁজ নিতে হাসপাতালে শয্যাপাশে জিয়াউদ্দিন সিকদার সুবিধা নয়, গ্রেপ্তারের পর গুরুত্বর অসুস্থ্য আ’লীগ নেতাকে বিশেষ নজরদারীতে রেখে অপ-প্রচারের শিকার পুলিশ সদস্যরা! আদালতের আদেশ অমান্যের অভিযোগ/ বানারীপাড়ার সাবেক মেয়রের জমিতে সীমানা প্রচীর নির্মাণ! বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি রফিকুল ইসলামের দায়িত্বভার গ্রহণ

শ্বশুর বাড়িতে পিস্তল-গুলি-চাকু নিয়ে জামাই !

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩ ৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ  স্ত্রীকে ভয় দেখাতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে স্বামী কামাল হোসেন (৩২)। এসময় তার কাছ থেকে বিদেশী পিস্তল, ম্যাগজিন, সাত রাউন্ড গুলি ও গিয়ার চাকু উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত গভীর রাতে জেলার হিজলা উপজেলার বাদুরী গ্রামে।

আটক কামাল একই উপজেলার চর মেমানিয়া গ্রামের মৃত জলিল সরদারের ছেলে। সে টঙ্গীর এরশাদনগর এলাকায় থাকতেন। হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন জানান, বাদুরী গ্রামের শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলো কামাল। স্ত্রী পরকীয়া প্রেমে জড়িত, এমন সন্দেহে শুক্রবার দিবাগত গভীর রাতে স্ত্রীর সাথে কামালের ঝগড়া হয়। রাত একটার দিকে কামাল প্রথমে চায়নিজ গিয়ার চাকু বের করে আত্মহত্যার হুমকি দেন। পরে বিদেশী পিস্তল বের করে স্ত্রীকে খুন করার ভয় দেখান।

চেয়ারম‌্যান বলেন, তাৎক্ষনিক কামালের শ্বশুর বিষয়টি আমাকে জানায়। খবর পেয়ে গ্রাম পুলিশ পাঠিয়ে কামালকে আটক করে রাখা হয়। পরে থানার ওসিকে জানালে ‌তি‌নি ঘটনা¯’লে পুলিশ পাঠিয়ে অস্ত্রসহ কামালকে আটক করেন। নাসির উদ্দিন আরও বলেন, কামাল টঙ্গী এলাকায় ইলেষ্ট্রিশিয়ানের কাজ করতেন এবং স্ত্রীকে নিয়ে এরশাদনগরে থাকতেন। তবে সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত‌্য কলহ দেখা দেয়। কামাল ওই অস্ত্র কুড়িয়ে পেয়েছেন বলে দাবি করেন।

হিজলা থানার ওসি ইউনুস মিয়া বলেন, এক‌টি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, সাত রাউন্ড গুলি ও চায়নিজ গিয়ার চাকু উদ্ধারের ঘটনায় এসআই ইদ্রিস আলী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় কামাল হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

শ্বশুর বাড়িতে পিস্তল-গুলি-চাকু নিয়ে জামাই !

আপডেট সময় : ০১:৩৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩