ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাউনিয়ায় শাশুড়িকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, পুত্রবধূ পুলিশ হেফাজতে ঢাকা-বরিশাল মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে বিস্ফোরণ, আটক ৫ প্রয়াত যুবদল নেতা জিএম মনিরের পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ জনদুর্ভোগ লাঘবে পোর্ট রোডের নিজ বৈধ স্থাপনা সরিয়ে প্রশংসিত স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পি যুবদল নেতা জি এম মনিরের মৃত্যুতে বরিশাল মহানগর বিএনপির শোক কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে উঠতে হবে বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংসদ সরোয়ার এ.কে স্কুলে সিরাতুন্নবী (সা.) পালিত বিএনপি কর্মী ও স্বজনদের অসুস্থতায় খোঁজ নিতে হাসপাতালে শয্যাপাশে জিয়াউদ্দিন সিকদার সুবিধা নয়, গ্রেপ্তারের পর গুরুত্বর অসুস্থ্য আ’লীগ নেতাকে বিশেষ নজরদারীতে রেখে অপ-প্রচারের শিকার পুলিশ সদস্যরা!

শাওন-সাবাকে ছেড়ে দিয়েছে ডিবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে নিজেদের পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।  শুক্রবার বিকেলে তাদের ছেড়ে দেওয়া হয়।

ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ডিবি কার্যালয় থেকে আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ শেষে নিজ নিজ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে, গতকাল মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আটক করা হয় অভিনেত্রী সোহানা সাবাকে। এরপর অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় ডিবি কার্যালয়ে।

ডিবি কার্যালয়ে শাওন-সাবাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এ বিষয়ে ডিবি জানিয়েছিল, দুই অভিনেত্রীকে ডিবি কার্যালয়ে আনার পর থেকে গোয়েন্দারা তাদের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। তাদের এসব বিষয়ে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষ না হওয়া পর্যন্ত এই দুই অভিনেত্রীর বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেবে না পুলিশ।

অভিনেত্রী শাওন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী। তিনি আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য (এমপি) তহুরা আলীর মেয়ে। শাওন নিজেও এমপি হতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হলে সে সরকার ও সরকারের অনেক উপদেষ্টার সমালোচনা ফেসবুকে পোস্ট দেন শাওন। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমেরও সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আওয়ামী লীগপন্থি শোবিজ তারকারা ‘আলো আসবেই’নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলেন। সেখানে ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে এবং আওয়ামী লীগ ও শেখ হাসিনার সঙ্গে থাকার কথা আলোচনা করা হয়। এ গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য ছিলেন সাবা।

এদিকে, গত ১৫ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় আওয়ামী লীগের এক গোপন বৈঠকে শাওন ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন বলে সংবাদ প্রকাশিত হয়। প্রথমে এ দাবি করেন আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। গতকাল বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানান তিনি।

গোয়েন্দা সদস্যদের একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে বলে দাবি করেন সায়ের। কলকাতার ওই বৈঠকে কারা কারা অংশ নেন, তা প্রকাশ করেন তিনি। সে তালিকায় নাম রয়েছে শাওন ও সাবার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

শাওন-সাবাকে ছেড়ে দিয়েছে ডিবি

আপডেট সময় : ১১:৩৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫