সংবাদ শিরোনাম ::
বিসিসি’র নব-নির্বাচিত মেয়রের দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে ১০ নং ওয়ার্ড আ’ লীগের প্রস্তুতি সভা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:০৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩ ২৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
বরিশাল সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ( খোকন সেরনিয়াবাত) এর অভিষেক অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রাত ৮ টায় নগরীর ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর জয়নাল আবেদীন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শেখর চন্দ্র দাস, মহানগর যুবলীগের সদস্য নজরুল ইসলাম, শ্রমিকলীগ নেতা হালিম শাহ, যুবলীগ নেতা সাদ্দাম শাহ, স্পিডবোড মালিক সমিতির লাইন ইনচার্জ ও যুবলীগ নেতা তারেক শাহ সহ অন্যান্যরা।


















