ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিসিসি নির্বাচন, আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন জমা দিলেন নেতাকর্মীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩ ২৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর (খোকন সেরনিয়াবাত) মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের নেতাকর্মীরা। রোববার বেলা ১২টায় নগরীর আঞ্চলিক নির্বাচন কমিশনার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, মহানগর যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন, অ্যাডভোকেট কেবিএস আহম্মেদ কবির এবং অ্যাডভোকেট লস্কর নুরুল হক প্রমুখ।

রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, রোববার আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত তিনজন মেয়রপ্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ৯ জন।

তফসিল অনুযায়ী, আগামী ১৬ মে মনোনয়নপত্র উত্তোলন ও জমাদানের শেষ দিন। ১৮ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই। ২৫ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। পর দিন প্রতীক বরাদ্দ। ১২ জুন ভোটগ্রহণ হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বিসিসি নির্বাচন, আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন জমা দিলেন নেতাকর্মীরা

আপডেট সময় : ০২:১৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩