ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২০:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাউনিয়ায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন জহিরুল ইসলাম। থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়ে কাজ করছেন তিনি।
কাউনিয়া থানায় দায়িত্ব গ্রহণের আগে তিনি বিএমপির কোতোয়ালি মডেল থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বর্তমানে কাউনিয়া থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন এই পুলিশ কর্মকর্তা।
থানা এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের নজরদারি, নিয়মিত টহল এবং অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
পুলিশি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং থানায় আগত সেবাপ্রত্যাশীদের যথাযথ সহযোগিতা নিশ্চিত করতেও গুরুত্ব দিচ্ছেন তিনি। এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
ওসি জহিরুল ইসলাম বলেন, কাউনিয়া থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশকে জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকার কোথাও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা পুলিশকে জানানোর জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
সচেতন মহলের প্রত্যাশা, পেশাদারত্ব, দায়িত্বশীলতা ও জনসম্পৃক্ত পুলিশিং কার্যক্রমের মাধ্যমে কাউনিয়া থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ওসি জহিরুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশ কার্যকর ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম

আপডেট সময় : ০৩:২০:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬