ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত হতদরিদ্র শাহানাজ, সহায়তার দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪ ২৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুশয্যায় রয়েছেন বরিশাল নগরীর ২৩ নং ওয়ার্ডের এক দিনমজুরের স্ত্রী। একদিকে সংসারের টানাপোড়ন অন্যদিকে স্ত্রীর চিকিৎসার খরচ মেটাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন দিনমজুর আব্দুল হক।

তিনি নগরীর ২৩ নং ওয়ার্ডস্থ তাজকাঠি এলাকার বাসিন্দা। বর্তমানে আব্দুল হকের স্ত্রী শাহানাজ (৩৮) দীর্ঘ দুই বছর ধরে ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসার অভাবে ধুকে ধুকে মৃত্যুর দিকে পতিত হচ্ছেন।

জানা গেছে, আব্দুল হকের দুই মেয়ে ও এক সন্তান রয়েছে। বড় মেয়ের বিয়ে হলেও বাকি দুই সন্তানের পড়ালেখার খরচ ও স্ত্রীর চিকিতসার ব্যয় বহন করতে গিয়ে পুরো নিঃস্ব হয়ে পড়েছেন তিনি।

সরকারি সহায়তার জন্য আবেদন করলেও সেখান থেকে কোন সাড়া পাননি। আব্দুল হক জানান, দিনে মজুরি ভিত্তিতে কাজ করি। সংসারের খরচ মেটাতেই হিমশিম খাই। এরমধ্যে জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েছেন স্ত্রী। আমার যতটুকু সামর্থ্য ছিল সেটুকু দিয়ে চিকিৎসা চালিয়েছি। এখন সকলের সহায়তা পেলে হয়তো সুস্থ্য জীবনে ফিরতে পারতেন স্ত্রী শাহানাজ।

এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, আব্দুল হকের স্ত্রীর রেডিওথেরাপি দেয়া খুব জরুরী। সেটি সঠিক সময়ে দিতে ব্যর্থ হলে তার স্ত্রীর জীবন আরও সংকটাপন্ন হয়ে ওঠবে। আব্দুল হক জানান, কোন মানবিক ব্যক্তি আমাকে সহায়তায় পাশে দাঁড়ালে আমার ব্যক্তিগত নম্বরে (০১৭৫৩-৯২৩৬২৫-বিকাশ) প্রেরণে অনুরোধ জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত হতদরিদ্র শাহানাজ, সহায়তার দাবি

আপডেট সময় : ১১:২৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪