ঢাকা ০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বরিশালের সা‌বেক এসি-ও‌সিসহ ১২ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ২৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক 

ছয় বছর আগে আটক, মামলা দিয়ে হয়রানিসহ নির্যাতনের অভিযোগে বরিশাল মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি), কোতোয়ালি মডেল থানার ওসিসহ ১২ পুলিশ সদস্যর বিরুদ্ধে নালিশি মামলা করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) বরিশাল মহানগর হাকিম আদালতে নালিশি মামলাটি করা হয় বলে বেঞ্চ সহকারী মো. মিজানুর রহমান জানিয়েছেন। মহানগর আদালতের হাকিম নুরুল আমিন মামলায় আনা অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী মাওলানা কামাল হোসেন খান নলছিটি পৌরসভার বাসিন্দা। তিনি নিজেকে ২০০২ সালে পৌর জামায়াতের আমির হিসেবে দাবি করেছেন।

বিবাদিরা হলেন- মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার মো. রাসেল, সাবেক ওসি সাখাওয়াত হোসেন, এসআই মো. মহিউদ্দিন, মো. ফিরোজ, মো. শামিম, দ্বিপায়ন, এএসআই নজরুল ইসলাম, মেহেদি হাসান, কনস্টেবল মো. ইউনুস, হুমায়ুন কবির, রাশেদুল ইসলাম ও নয়ন চন্দ্র সরকার।

মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, ২০১৮ সালের ২৭ নভেম্বর জামায়াত নেতাকে আটক করে পুলিশ মামলা করে। আটকের পর থানায় নিয়ে তাকে নির্যাতন করে। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলে পাঠিয়েছেন। চার মাস ২২ দিন তিনি কারান্তরীন ছিলেন। এতে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। সুস্থ হয়ে ঘটনার ৬ বছর পর ন্যায় বিচার পেতে মামলা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালের সা‌বেক এসি-ও‌সিসহ ১২ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা

আপডেট সময় : ১০:২৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪