ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেড় মাসের শিশু উদ্ধার, এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে অপরাধীদের কোন ছাড় নয়- বিএমপি’র কাউনিয়া থানার ওসি জহিরুল নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যু, কর্তৃপক্ষের জবাবদিহি দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু ভোলায় যুব দিবসে SRHR, জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় সচেতনতামূলক আলোচনা সভা শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন উজিরপুরে বি.এন. খান কলেজের নাম ব্যবহার করে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে নগরীতে মানববন্ধন উন্নত চিকিৎসাসেবার প্রত্যয়ে বরিশালে ল্যাবএইডের ‘সেবা দিবস’ পালিত পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন

বরিশালে ৭ দিনব্যাপী ‘বিভাগীয় এসএমই পণ্য মেলা’ শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩ ৩৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে ৭ দিনব্যাপী ‘বিভাগীয় এসএমই পণ্য মেলা ২০২৩’। মেলা চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

বুধবার (১ ফেব্রুয়ারি) বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে মেলার উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।

এ মেলার ৬০টি স্টলে ৬০ জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তাদের উৎপাদিত শুধু দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রয় করবেন। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রতিদিন মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে দশম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২২-এর সফল সমাপ্তির পর চলতি অর্থবছরে দেশে ৬টি ‘বিভাগীয় এসএমই পণ্য মেলা’ আয়োজনের উদ্যোগ নেয় এসএমই ফাউন্ডেশন।

চলতি অর্থবছরে প্রথম ‘বিভাগীয় এসএমই পণ্য মেলা’ রাজশাহীতে ১২ থেকে ১৮ জানুয়ারি আয়োজন করা হয়। এদিকে আগামী ১৪-২০ ফেব্রুয়ারি সিলেটে ‘বিভাগীয় এসএমই পণ্য মেলা’ আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে আগামীতে রংপুর, ময়মনসিংহ এবং খুলনায় এ মেলার আয়োজন করার পরিকল্পনা রয়েছে এসএসই ফাউন্ডেশনের।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী বিভাগীয় কমিশনারের তত্ত্বাবধানে ‘বিভাগীয় এসএমই পণ্য মেলা ২০২৩’-এর সব কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

মেলার লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে:

১. ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় ও বাজার সম্প্রসারণ। ২. এসএমই উদ্যোক্তাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ ও সেতু বন্ধন তৈরিতে সহায়তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালে ৭ দিনব্যাপী ‘বিভাগীয় এসএমই পণ্য মেলা’ শুরু

আপডেট সময় : ০১:৪৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩