ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে জেন্ডার বৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের উদ্যাগে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান, বাড়ছে অপপ্রচারও! বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় জিয়াউদ্দিন সিকদারকে সাগরদী মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে বিসিসি’র ২৮ নং ওয়ার্ডে মতবিনিময় সভা বরিশালে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা, চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে: জিয়াউদ্দিন সিকদার তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট

বরিশালে ‘হারল্যান স্টোর’ এর উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ ৪৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীতে হারল্যান স্টোরের একটি আউটলেট উদ্বোধন করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। মঙ্গলবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৪টায় নগরীর বটতলা এলাকায় জায়ফিয়া প্লাজার দ্বিতীয় তলায় শো-রুমটি উদ্বোধন করেন তিনি।

অপু বিশ্বাস বলেন, হারল্যান স্টোর আন্তর্জাতিক মানের সব কসমেটিকস ও প্রসাধনী প্রাপ্তি নিশ্চিত করছে। তাই কসমেটিকস ব্যবহারকারীদের কাছে খুব দ্রুতই এই স্টোর সাড়া ফেলতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, হারল্যানের প্রোডাক্টগুলো আমি নিজেই ব্যবহার করি। অনেকেই বলেন, অপু বিশ্বাস দেখতে সুন্দর, এর কারণ এই হারল্যানের প্রোডাক্ট।

হারল্যান স্টোরের হেড অব অপারেশন্স আব্দুল আলীম শিমুল জানান, শুধু রাজধানীতেই নয়, জেলা শহরের পাশাপাশি বড় শহরগুলোতে হারল্যানের মানসম্মত পণ্য দেশের সবার কাছে পৌঁছে দিতেই নতুন করে এসব স্টোর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

ভোক্তাদের চাহিদার কথা মাথায় রেখে যুগের সঙ্গে তাল মিলিয়ে হারল্যান তাদের প্রডাক্ট লাইনআপ করেছে আধুনিক ও ট্রেন্ডি। প্রিমিয়াম প্যাকেজিং আর কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে এই ব্র্যান্ড তার লাইনআপে রেখেছে প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, লিপস্টিক, জেল আইলাইনার, মাসকারা ও নেইলপলিশের মতো সাজসজ্জার নানা রকম অনুষঙ্গ। যার সবকটি পাওয়া যাবে হারল্যান স্টোরে।

হারল্যান ছাড়াও বিশ্বখ্যাত জনপ্রিয় ব্র্যান্ড নিওর, সিওডিল, ব্লেইজ-ও-স্কিন এবং লিলির অরিজিনাল কসমেটিকস পণ্য পাওয়া যাবে এই স্টোরে।

এদিকে, অপু বিশ্বাসকে দেখতে দুপুর থেকেই বিভিন্ন স্থান থেকে উঠতি বয়সী তরুণ-তরুণীরা ওই শো-রুমের সামনে ভিড় করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালে ‘হারল্যান স্টোর’ এর উদ্বোধন

আপডেট সময় : ১০:৩৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩