ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বরিশালে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ ২৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের বাকেরগঞ্জ থানার হত্যার চেষ্টা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮। শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৮ এর সদর দফতর।

গ্রেপ্তার মো. জসিম হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মহেশপুর এলাকার মোজাফ্ফর হাওলাদারের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব-৮, সিপিএসসি, বরিশাল ও র‌্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি বিশেষ যৌথ আভিযানিক দল শুক্রবার রাতে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন বালাশুর এলাকায় অভিযান চালায়। অভিযানে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. জসিম হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জসিম ২০১৬ সালের জমিজমা সংক্রান্ত একটি বিবাদকে কেন্দ্র করে পাশের বাড়ির মো. ছোবহান মোল্লাকে হত্যার উদ্দেশে গুরুতর জখমসহ ধারালো অস্ত্রদ্বারা ডান পায়ে হাটুর উপর থেকে বিছিন্ন করে ফেলে। সে মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়, পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত।

এছাড়া চলতি বছরের গত ২৮ মার্চ গ্রেপ্তার জসিম ও তার সন্ত্রাসী দল ধাররো অস্ত্র ও লোহার রড, লাঠি দিয়ে বাকেরগঞ্জ থানাধীন মোহাম্মদ ইব্রাহিম ওরফে ফালানকে হত্যার উদ্দেশে মারধর ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুত্বর জখম করা হয়।

এ ঘটনায় ফালানের স্ত্রী বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। এছাড়া বাকেরগঞ্জ থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে, যা আদালতে বিচারাধীন রয়েছে।

র‌্যাব-৮ এর সিপিএসসি কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর জানান, জসিমের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে সে এলাকা থেকে পালিয়ে যায়। সেই প্রেক্ষিতে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কর্তৃক ছায়াতদন্ত করে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামির অবস্থান সনাক্ত করে র‌্যাব-১০, সিপিসি-২ এর যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৩৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩