ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বরিশালে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩ ৩১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি বসতঘর পুড়ে গেছে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর নতুনবাজার আদি শ্মশান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আটটি ঘর পুড়ে যায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে নতুনবাজার আদি শ্মশান এলাকার নিরোদ বাড়ৈর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ঘরগুলোতে। এতে নিরোদ বাড়ৈ, সেলিম, তপন, সুনীল, তরুণ ঘোষ, পেয়ারা বেগম, কালু ও জামালের ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

তারা জানান, খুব সকালে এ ঘটনা ঘটায় অনেকেই ঘুমিয়ে ছিলেন। তাই কোনো পরিবারের লোকজনই পুড়ে যাওয়া ঘর থেকে কোনো মালামাল বের করতে পারেনি। আগুনের লেলিহানে আটটি ঘরের সব কিছুই পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস চলে আসায় পার্শ্ববর্তী আরও অন্তত ৩০ থেকে ৪০টি ঘর রেহাই পায়। কিন্তু আংশিক ক্ষতি হয়েছে বেশ কয়েকটি ঘরের।

ফায়ার সার্ভিস বরিশালের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন বলেন, খুব সকালে যখন আগুন লাগে, তখন প্রায় সবাই ঘুমিয়ে ছিলেন। আগুনের সূত্রপাত বা ক্ষতি কী পরিমাণ হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট সময় : ০১:১৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩