ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদল নেতা জি এম মনিরের মৃত্যুতে বরিশাল মহানগর বিএনপির শোক কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে উঠতে হবে বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংসদ সরোয়ার এ.কে স্কুলে সিরাতুন্নবী (সা.) পালিত বিএনপি কর্মী ও স্বজনদের অসুস্থতায় খোঁজ নিতে হাসপাতালে শয্যাপাশে জিয়াউদ্দিন সিকদার সুবিধা নয়, গ্রেপ্তারের পর গুরুত্বর অসুস্থ্য আ’লীগ নেতাকে বিশেষ নজরদারীতে রেখে অপ-প্রচারের শিকার পুলিশ সদস্যরা! আদালতের আদেশ অমান্যের অভিযোগ/ বানারীপাড়ার সাবেক মেয়রের জমিতে সীমানা প্রচীর নির্মাণ! বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি রফিকুল ইসলামের দায়িত্বভার গ্রহণ মাদক কারবারিদের আতঙ্ক ওসি সনজিত, স্বস্তিতে কাউনিয়াবাসী! প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার স্মরণকালের অন্যতম বড় সাফল্য/ নটরডেম কলেজে সুযোগ পেলো বরিশাল জিলা স্কুলের ২৭ শিক্ষার্থী- প্রশংসিত প্রধান শিক্ষক!

বরিশালে বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

বরিশাল বিএম কলেজে সন্মান ৪র্থ বর্ষের নির্বাচনি ও দ্বিতীয় ইনকোর্স পরীক্ষার ফি পুনরায় আদায়ের বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বিএম কলেজের জিরো পয়েন্ট এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বিএম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বিজন সিকদারসহ অন্যান্যরা।

সমাবেশে বক্তারা বলেন, প্রত্যেক পরীক্ষার ফি পূর্ববর্তী বছরে আদায় করে কলেজ প্রশাসন। ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থীরা ৪র্থ বর্ষের সকল পরীক্ষার ফি ৩য় বর্ষের ফরম পূরণের সময় পরিশোধ করেছে। কলেজ প্রশাসন আবার সেই ফি আদায়ের জন্য বিভাগ থেকে নোটিশ দিয়েছে।

শিক্ষার্থীদের পুনরায় ফি দেয়ার জন্য বাধ্য করছে। তারা একই ফি দুইবার আদায়ের প্রতিবাদ জানান এবং এই ধরনের কর্মকাণ্ড বন্ধের দাবি জানান। সমাবেশ শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা অধ্যক্ষের সঙ্গে আলোচনা করেন। অধ্যক্ষ এ বিষয়ে যৌক্তিক সমাধান দেয়ার প্রতিশ্রুতি দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালে বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ০৯:৩২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪