বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৩৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলা শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় বরিশাল শিল্পকলা একাডেমির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এনসিপির বরিশাল জেলা আহ্বায়ক আবু সাঈদ মুসার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ড. শামীম হামিদী। প্রধান বক্তা ছিলেন এনসিপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) কাজী সালমান।
সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির বাবুগঞ্জ উপজেলা আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ আহমেদ, এনসিপির বরিশাল সদর উপজেলা আহ্বায়ক জাকির হোসেন তালুকদার, বানারীপাড়া উপজেলা আহ্বায়ক আসাদুজ্জামান গালিব, বাকেরগঞ্জ উপজেলা আহ্বায়ক মুস্তাফিজুর রহমান এবং মেহেন্দিগঞ্জ উপজেলা আহ্বায়ক কামরুজ্জামানসহ এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
সভা সঞ্চালনা করেন এনসিপির বরিশাল জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস।
সভায় সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত ও শক্তিশালী করা এবং দলীয় কর্মকাণ্ডে সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

















