ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ছাত্রদলের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড জিয়ানগরের ফুলেল শুভেচ্ছা বরিশালে অপরাধ দমনে কোতয়ালী পুলিশের জোরালো তৎপরতা, ৪০ দিনে গ্রেপ্তার ৫ শতাধিক-প্রশংসিত ওসির মনিরুল! ওসি জহিরুল ইসলামের নেতৃত্বে অপরাধ দমনে বড় সাফল্য, দুই সপ্তাহে নিষ্পত্তি ৪৬ ওয়ারেন্ট; গ্রেপ্তার হত্যা মামলার ৫ আসামি অপরাধ দমনে সাহসী ভূমিকা, অপপ্রচারের লক্ষ্যবস্তু বিএমপি’র কাউনিয়া থানার ওসি জহিরুল ইসলাম! জিয়াউদ্দিন সিকদারকে ফুলেল শুভেচ্ছা জানালেন ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মোশাররফ হোসেন সান্টু জাতীয় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহ বরিশাল শাখার অভাবনীয় সাফল্য রুপাতলী হাউজিং এস্টেট কল্যাণ সমিতির পক্ষ থেকেবরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ফুলেল শুভেচ্ছা বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে রফিকুল ইসলামের ফুলেল শুভেচ্ছা বিশ্ব ডায়াবেটিস দিবসে বরিশালে ল্যাবএইডের বর্ণাঢ্য র‍্যালি

বরিশালে অপরাধ দমনে কোতয়ালী পুলিশের জোরালো তৎপরতা, ৪০ দিনে গ্রেপ্তার ৫ শতাধিক-প্রশংসিত ওসির মনিরুল!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালে অপরাধ দমনে কোতয়ালী পুলিশের জোরালো তৎপরতা, ৪০ দিনে গ্রেপ্তার ৫ শতাধিক-প্রশংসিত ওসির মনিরুল!

নিজস্ব প্রতিবেদক
বরিশাল নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ তৎপরতা শুরু করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতয়ালী মডেল থানা। নিয়মিত অভিযান, অপরাধীদের গ্রেপ্তার, মাদকবিরোধী কার্যক্রম এবং ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন ক্ষেত্রে পুলিশের ধারাবাহিক কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে। থানা সূত্রের তথ্য অনুযায়ী, নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলামের যোগদানের পর প্রথম ৪০ দিনে বিভিন্ন মামলায় পাঁচ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের এই তৎপরতায় নগরীর অপরাধ নিয়ন্ত্রণে নতুন গতি এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি, নিয়মিত অভিযান পরিচালনা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহির আওতায় রাখার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে থানা পুলিশ।
কোতয়ালী মডেল থানা সূত্রে জানা গেছে, গত প্রায় এক মাস আগে ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. মনিরুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি থানার সার্বিক কার্যক্রমে গতিশীলতা আনতে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি বিভিন্ন অভিযানের অগ্রগতি নিজেই তদারকি করছেন। এর ফলে গত ১৩ নভেম্বর পর্যন্ত ৪০ দিনে বিভিন্ন অপরাধে পাঁচ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা সূত্রের পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫৬ জন নেতা-কর্মীকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে আরও ১৬৩ জনকে। এছাড়া বিএমপি অ্যাক্টে ১১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে এবং তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানেও উল্লেখযোগ্য সাফল্যের কথা জানিয়েছে পুলিশ। গত ৪০ দিনে কোতয়ালী মডেল থানায় ২৪টি মাদক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৪১ জনকে। অভিযানে তাদের কাছ থেকে প্রায় তিন কেজি গাঁজা, ৩ হাজার ১৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১১০ বোতল ফেনসিডিল এবং ছয় বোতল কেরু উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, অপরাধে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনি প্রক্রিয়ার আওতায় আনতেও বিশেষ উদ্যোগ নিয়েছে থানা পুলিশ। ওসি মো. মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আইন অনুযায়ী যেসব মামলার বিচার সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় সম্পন্ন করার সুযোগ রয়েছে, সেসব ক্ষেত্রে ১০৩টি সামারি ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে। এতে ১৮৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। বিশেষ করে মাদকসংক্রান্ত অপরাধ ও চুরির চেষ্টার ঘটনায় আটক ব্যক্তিদের ক্ষেত্রে এ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

ওসি মনিরুল ইসলাম বলেন, অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান লক্ষ্য।
তিনি আরও জানান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশনা ও নেতৃত্বে কোতয়ালী থানা এলাকাকে অপরাধ নিয়ন্ত্রণে একটি নিরাপদ এলাকায় পরিণত করতে পুলিশ কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে নগরবাসীর সহযোগিতাও প্রয়োজন।

সংশ্লিষ্টদের মতে, পুলিশের নিয়মিত অভিযান, পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও কার্যকর তদারকি অব্যাহত থাকলে নগরীতে অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও জোরদার হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালে অপরাধ দমনে কোতয়ালী পুলিশের জোরালো তৎপরতা, ৪০ দিনে গ্রেপ্তার ৫ শতাধিক-প্রশংসিত ওসির মনিরুল!

আপডেট সময় : ০৩:৪০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬