ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৮:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক
বরিশালে স্বাস্থ্যসেবা ও শিক্ষার মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (৯ই নভেম্বর) সকাল ১১টায় পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের বরিশাল শাখা ও সরকারি ব্রজমোহন কলেজের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এ চুক্তির আওতায় বিএম কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত অনুযায়ী পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বরিশাল শাখায় বিভিন্ন রোগ নির্ণয় পরীক্ষায় বিশেষ সুবিধা ভোগ করতে পারবেন।

উক্ত অনুষ্ঠানে সরকারি ব্রজমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী জাবির আহমেদ উপস্থিত ছিলেন। পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ মোশাররফ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ জুয়েলসহ মার্কেটিং বিভাগের কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, এ সমঝোতার মাধ্যমে বিএম কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের জন্য উন্নত ও মানসম্মত রোগ নির্ণয় সেবা গ্রহণের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি আধুনিক ও নির্ভুল স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌঁছে দিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত

আপডেট সময় : ০৩:৪৮:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬