বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ০৭:৪৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল জিলা স্কুলে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বরিশাল অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন।
অনুষ্ঠানে বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য ও বাংলাদেশের ইতিহাসে এ দিনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, জাতীয় চেতনা, ঐক্য ও দায়িত্ববোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

















