ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রয়াত যুবদল নেতা জিএম মনিরের পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ জনদুর্ভোগ লাঘবে পোর্ট রোডের নিজ বৈধ স্থাপনা সরিয়ে প্রশংসিত স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পি যুবদল নেতা জি এম মনিরের মৃত্যুতে বরিশাল মহানগর বিএনপির শোক কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে উঠতে হবে বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংসদ সরোয়ার এ.কে স্কুলে সিরাতুন্নবী (সা.) পালিত বিএনপি কর্মী ও স্বজনদের অসুস্থতায় খোঁজ নিতে হাসপাতালে শয্যাপাশে জিয়াউদ্দিন সিকদার সুবিধা নয়, গ্রেপ্তারের পর গুরুত্বর অসুস্থ্য আ’লীগ নেতাকে বিশেষ নজরদারীতে রেখে অপ-প্রচারের শিকার পুলিশ সদস্যরা! আদালতের আদেশ অমান্যের অভিযোগ/ বানারীপাড়ার সাবেক মেয়রের জমিতে সীমানা প্রচীর নির্মাণ! বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি রফিকুল ইসলামের দায়িত্বভার গ্রহণ

প্রান্তিক জনপদে দ্বারে দ্বারে বরিশাল-৪ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা আবদুল জব্বার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ১০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক
বরিশাল-৪ আসনের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।

শুক্রবার (২৩ জানুয়ারি) তিনি মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ও শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন। এছাড়াও বিভিন্ন হাটবাজার,জেলেপল্লি ও জনবহুল এলাকাসমূহে জনগণের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

অপরদিকে মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার সকল ইউনিয়নে দাঁড়িপাল্লার প্রার্থীর পক্ষে গণ সংযোগ করেন স্থানীয় নেতৃবৃন্দ।

গণসংযোগকালে মাওলানা আবদুল জব্বার বলেন, আমরা জনগণের অধিকার ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি। ইসলামপন্থী নেতৃত্বের মাধ্যমে ন্যায়বিচারভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনই জামায়াতে ইসলামী’র মূল লক্ষ্য। তিনি ইসলাম, দেশ ও জনগণের স্বার্থে যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানান।
তিনি আরো বলেন, আশপাশে যত আওয়াজ শোনা যাচ্ছে এগুলো ফাকা আওয়াজ এসবে কান দেয়া যাবেনা। কোনো হুমকি আর রক্তচক্ষুকে আমরা ভয় পাইনা, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে সামনের দিকে এগিয়ে চলি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি বরিশাল জেলা সভাপতি আবু সাঈদ মুসা, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. সাইফুর রহমান, মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ, আলিমাবাদ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার মোঃ শাহাদাত হোসেন ও ইউনিয়ন সেক্রেটারী মাওলানা শহিদুল ইসলাম আলআমিন প্রমুখ।

এছাড়াও উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ ও এলাকার সাধারণ জনগন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

প্রান্তিক জনপদে দ্বারে দ্বারে বরিশাল-৪ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা আবদুল জব্বার

আপডেট সময় : ১০:৩৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬