ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নৌকা নির্বাচিত হলে বরিশাল একটি আধুনিক শহর হবে – জাহিদ ফারুক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪ ২২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল-৫ (সদর) আসনের নৌকা মার্কার প্রার্থী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমার কাজের মুল্যায়ন করেছেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। তবে এদ্বারা আমার দায়িত্ব ও দায়বদ্ধতা বেড়ে গেছে। আমি আশাকরি বরিশালবাসী আমাকে আবারো ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

বরিশাল সদর উপজেলার উন্নয়ন করার সুযোগ করে দেবেন। বরিশাল সদর উপজেলাকে শহরের আদলে নিয়ে আসতে চাই। যে উন্নয়নগুলো হয়নি তা সমাপ্ত করতে চাই। আমি সদর উপজেলার নদী ভাঙ্গন এলাকায় স্থায়ী প্রতিরক্ষা বাঁধ দিয়েছি। নদী ভাঙ্গন থেকে ঐ এলাকার বাসিন্দারা রক্ষা পেয়েছে। ওই এলাকা এখন পর্যটনকেন্দ্রে পরিনত হয়েছে। কীর্তনখোলা তীরবর্তী চরকাউয়ায় নদী রক্ষা বাঁধ নির্মানের জন্য ইতোমধ্যেই সেনাবাহিনী ক্যাম্প তৈরী করেছে। তারা শীগ্রই কাজ শুরু করবে। বরিশাল একটি আধুনিক শহর হবে। আমরা বরিশালকে নিয়ে গর্ব করতে পারবো। ভোলা থেকে গ্যাস আসবে। এখানে শিল্প কারখানা হবে। যুবসমাজ চাকরি পাবে। নৌকা নির্বাচিত হলে বরিশাল একটি অর্থনৈতিক জোন হবে। সবাই ভালো থাকবে নিরাপদ থাকবে। চাঁদাবাজমুক্ত বরিশাল হবে। বৃহস্পতিবার (০৪ জানুয়ারী) সকালে নৌকা মার্কার নির্বাচনী প্রধান কার্যালয়ে সদর উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা বরিশালের মানুষ সবসময় অবহেলিত ছিলাম।

এখান থেকে মুূমূর্ষ একটা রোগীকে ঢাকায় নেয়ার পথে ফেরিঘাটেই মৃত্যুবরন করতো। এখন আর সেই অবস্থা নেই। এ অঞ্চলের কথা ভেবে প্রধানমন্ত্রী পদ্মার উপর সেতু করেছেন। আজ আর সেই দূর্ভোগ নেই। এখন বরিশালের মানুষ ৩ ঘন্টায় ঢাকা যাচ্ছে। এখানে পায়রা বন্দর হয়েছে। যেই প্রধানমন্ত্রী আমাদের জন্য এতো কিছু করছেন তার জন্যও কিছু করা উচিৎ। নৌকায় ভোট দিয়ে তাকে আবারো প্রধানমন্ত্রী করতে হবে। তবেই এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। নৌকার সাথে উন্নয়ন জড়িত। তাকে প্রধানমন্ত্রী করতে হলে বরিশাল-৫ আসনে নৌকাকে বিজয়ী করতে হবে। আমি ৫ বছর এ আসনের সংসদ সদস্য ছিলাম। এই সময়ে টিআর, কাবিখা, টিউবওয়েলসহ কোন উন্নয়ন কাজ থেকে টাকা গ্রহন করেনি। স্বচ্ছতা ও সততার সাথে কাজ করেছি।

এ ধারাকে অব্যাহত রাখতে হলে আবারো নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মনিরুল ইসলাম ছবি। এদিন তিনি বেলা ১১ টায় মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহামুদুল হক খান মামুন এর বাসভবনে বরিশাল নগর উন্নয়ন ফোরামের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। বিকাল ৩ টায় সদর উপজেলার লাহার হাট শারীরিক চর্চা কেন্দ্রে টুংগিবাড়িয়া ইউনিয়ন আয়োজিত জনসভায় অংশগ্রহন করেন। সন্ধ্যা ৬ টায় নগরীর ১৯,২০ ও ২১ নং ওয়ার্ড আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন, নৌকা মার্কার নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কেবিএস আহমেদ কবির, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট আনিচ উদ্দিন সহিদ, এ্যাডভোকেট লস্কর নুরুল হক, শ্রমীকলীগের জেলা সভাপতি মোঃ শাহজাহান হাওলাদার, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক মাহামুদুল হক খান মামুন, নগর উন্নয়ন ফোরামের সভাপতি কাজী এনায়েত হোসেন শিপলু, কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন ও বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মঈন তুষার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

নৌকা নির্বাচিত হলে বরিশাল একটি আধুনিক শহর হবে – জাহিদ ফারুক

আপডেট সময় : ০৭:০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪