ঢাকা ০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ধর্ষণের শিকার ১০ বছরের শিশুকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩ ২৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ ভোলার লালমোহনে ১০ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চরভূতা ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার শিশুকে রক্তাক্ত অবস্থায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় লালমোহন থানায় মামলা করে শিশুটির ফুফু। ঘটনার পর পরই ধর্ষণকারী হোসেনকে আটক করা হয়।

ভুক্তভোগীর স্বজন জানান, তার ভাতিজি জন্মের পর পরই ওর বাবা নিখোঁজ হয়ে যায়। এখন পর্যন্ত কোনো হদিস পাওয়া যায়নি। তার মায়ের পরে অন্য জায়গায় বিয়ে হয়।

শিশুটি ছোটবেলা থেকেই তার চাচার কাছে থাকে। চাচাকেই বাবা বলে ডাকে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে খালপাড়ে যায় সে। এ সময় নসুর ছেলে হোসেন তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি তার ফুফুকে ঘটনা জানালে হোসেনকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ হোসেনকে গ্রেফতার করে।

লালমোহন থানার ওসি এসএম মাহবুব-উল আলম জানান, ধর্ষণের ঘটনায় তার ফুফু বাদী হয়ে মামলা করেছে। যেহেতু আসামি হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ১৫ দিনের মধ্যেই এ মামলার চার্জশিট দেওয়া হবে। শিশুর মেডিকেল পরীক্ষার জন্য ভোলায় পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

ধর্ষণের শিকার ১০ বছরের শিশুকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ১১:২৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩