ঢাকা ১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে জেন্ডার বৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের উদ্যাগে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান, বাড়ছে অপপ্রচারও! বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় জিয়াউদ্দিন সিকদারকে সাগরদী মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে বিসিসি’র ২৮ নং ওয়ার্ডে মতবিনিময় সভা বরিশালে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা, চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে: জিয়াউদ্দিন সিকদার তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট

দ্বাদশ সংসদ নির্বাচনঃ চূড়ান্ত আ’লীগের প্রার্থী- ঘোষণা আগামীকাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ ৪৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। রোববার (২৬ নভেম্বর) দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।

আওয়ামী লীগের একটি সূত্র জানায়, গত তিন দিনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় অথবা ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

তবে এ ব্যাপারে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।

প্রার্থী তালিকা ঘোষণা করার আগে রোববার সকালে মনোনয়নপ্রত্যাশী যারা দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন তাদের সঙ্গে মতবিনিময় করবেন দলের সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

এ সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য এবং আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সব প্রার্থীকে (জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্রের রিসিভ কপি, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন ফরমের ফটোকপিসহ) যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর।

এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৩৩৬২টি। জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে প্রতিটিতে গড়ে ১১ জন করে মনোনয়ন ফরম কিনেছেন। গত বৃহস্পতিবার থেকে দলীয় প্রার্থী মনোয়নের কাজ শুরু করে আওয়ামী লীগে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

দ্বাদশ সংসদ নির্বাচনঃ চূড়ান্ত আ’লীগের প্রার্থী- ঘোষণা আগামীকাল

আপডেট সময় : ০৮:৫৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩