ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদল নেতা জি এম মনিরের মৃত্যুতে বরিশাল মহানগর বিএনপির শোক কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে উঠতে হবে বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংসদ সরোয়ার এ.কে স্কুলে সিরাতুন্নবী (সা.) পালিত বিএনপি কর্মী ও স্বজনদের অসুস্থতায় খোঁজ নিতে হাসপাতালে শয্যাপাশে জিয়াউদ্দিন সিকদার সুবিধা নয়, গ্রেপ্তারের পর গুরুত্বর অসুস্থ্য আ’লীগ নেতাকে বিশেষ নজরদারীতে রেখে অপ-প্রচারের শিকার পুলিশ সদস্যরা! আদালতের আদেশ অমান্যের অভিযোগ/ বানারীপাড়ার সাবেক মেয়রের জমিতে সীমানা প্রচীর নির্মাণ! বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি রফিকুল ইসলামের দায়িত্বভার গ্রহণ মাদক কারবারিদের আতঙ্ক ওসি সনজিত, স্বস্তিতে কাউনিয়াবাসী! প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার স্মরণকালের অন্যতম বড় সাফল্য/ নটরডেম কলেজে সুযোগ পেলো বরিশাল জিলা স্কুলের ২৭ শিক্ষার্থী- প্রশংসিত প্রধান শিক্ষক!

দেশের উন্নয়ন-সমৃদ্ধির জন্য হাজিদের দোয়া করার অনুরোধ প্রধানমন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩ ১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ হজ পালনকালে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য দোয়া করতে হজযাত্রীদের অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৯ মে) রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ১৪৪৪ হিজরি/২০২৩ সনের ‘হজ কার্যক্রম-২০২৩’ উদ্বোধন ও হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ অনুরোধ করেন।

শেখ হাসিনা বলেন, আপনারাও বাংলাদেশের জন্য দোয়া করবেন। হজ পালনকালে বাংলাদেশে যাতে উন্নয়নটা আমরা করতে পারি সেই দোয়া করবেন।

তিনি বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির পথে বাংলাদেশের অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে, বাংলাদেশের মানুষকে যেন আর দুঃখ, কষ্ট ভোগ করতে না হয় সেই দোয়াটা আপনারা আল্লাহর কাছে করবেন।

শেখ হাসিনা বলেন, দুর্যোগ-দুর্বিপাক অথবা প্রাকৃতিক দুর্যোগ, সেই সঙ্গে আমাদের দেশে আবার মনুষ্য সৃষ্ট দুর্যোগও হয়, অগ্নিসন্ত্রাস হয়, বাসের মধ্যে আগুন দিয়ে মানুষ মারে, গাড়িতে আগুন দিয়ে মানুষ মারে এ ধরনের মনুষ্য সৃষ্ট দুর্যোগ বা প্রাকৃতিক দুর্যোগ, কোনো দুর্যোগ যেন বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করতে না পারে আপনারা সেই দোয়াটা করবেন। আপনাদের কাছে দেশের মানুষের জন্য দোয়া চাই।

টানা তিনবারের প্রধানমন্ত্রী বলেন, দিনরাত অক্লান্ত পরিশ্রম করে আজকে অন্তত বাংলাদেশের মানুষ দুবেলা দুমুঠো খেতে পারছে সেই ব্যবস্থা করতে পেরেছি। বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না। জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়ন করে দিচ্ছি।

হাজিদের সুস্থতা কামনা করে শেখ হাসিনা বলেন, আপনারা আল্লাহর মেহমান হিসেবে আল্লাহর ঘরে যাবেন। মক্কা-মদিনা শরিফে যাবেন। আপনারা যেন নিরাপদে, সুস্থ-সুন্দরভাবে হজব্রত পালন করতে পারেন, সুস্থভাবে দেশে আপনজনের কাছে ফিরে আসতে পারেন আমরা সেই দোয়া করি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

দেশের উন্নয়ন-সমৃদ্ধির জন্য হাজিদের দোয়া করার অনুরোধ প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০২:৫১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩