ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে জেন্ডার বৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের উদ্যাগে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান, বাড়ছে অপপ্রচারও! বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় জিয়াউদ্দিন সিকদারকে সাগরদী মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে বিসিসি’র ২৮ নং ওয়ার্ডে মতবিনিময় সভা বরিশালে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা, চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে: জিয়াউদ্দিন সিকদার তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট

তরুণদের স্বপ্ন বাস্তবায়ন করলেই জাতির স্বপ্ন সত্যি করতে পারব : ড. ইউনূস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

তরুণদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারলে জাতির স্বপ্ন সত্যি করতে পারবেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, এটা খুব কঠিন পরিস্থিতি, যাতে আমরা এখন রয়েছি। কিন্তু এটাও সবচেয়ে বড় সুযোগ যা আমরা পেতে পারি। আমাদের কাজ কঠিন, কিন্তু অনেক বেশি সম্ভব।
আরও চার সচিব পদে রদবদল

মঙ্গলবার (২০ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসি-বি) নেতারা। এ সময় তিনি এ কথা বলেন।

আইসিসি-বি সভাপতি মাহবুবুর রহমানের নেতৃত্বে ব্যবসায়িক প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে উল্লেখ করেন, দেশের ব্যবসায়ীরা তাকে তার নতুন ভূমিকায় সম্পূর্ণ সমর্থন করেন।

এ সময় প্রধান উপদেষ্টা তাদের ধন্যবাদ জানান এবং বলেন যে তার প্রশাসন উত্তরাধিকারসূত্রে অর্থনৈতিক বিপর্যয় পেয়েছে। তবে তিনি নিশ্চিত যে অত্যাবশ্যকীয় সংস্কারের মাধ্যমে পরিস্থিতির দ্রুত উন্নতি হবে।

ড. ইউনূস বলেন, বাংলাদেশ যদি একটি জাতি হিসেবে সম্মিলিতভাবে সংকট কাটিয়ে উঠতে পারে, তাহলে আমরা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করব। বিশ্ব আমাদের অনুপ্রেরণার জন্য দেখবে এবং আমাদের সঙ্গে আরো ব্যবসা করতে চাইবে।

আইসিসি-বি নেতারা ২০০৬ সালের নোবেল শান্তি বিজয়ীকে অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তাড়াহুড়ো না করে প্রয়োজনীয় সংস্কারের আহ্বান জানান।

তারা বলেন, আগের সরকার দেশকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। এখন ব্যাংক খাত, রাজস্ব প্রশাসন, শিক্ষা ও শিল্পে গভীর সংস্কার ও পুনর্গঠন প্রয়োজন। মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশের বেসরকারি খাত শতভাগ আপনার সঙ্গে রয়েছে।

বৈঠকে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, তপন চৌধুরী, কুতুবউদ্দিন আহমেদ, এ কে আজাদ, সিমিন রহমান, খন্দকার রফিকুল ইসলাম, নাসের এজাজ বিজয়, ফজলুল হক ও মোহাম্মদ হাতেমসহ সিনিয়র ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

তরুণদের স্বপ্ন বাস্তবায়ন করলেই জাতির স্বপ্ন সত্যি করতে পারব : ড. ইউনূস

আপডেট সময় : ১০:১৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪