জিয়াউদ্দিন সিকদারকে ফুলেল শুভেচ্ছা জানালেন ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মোশাররফ হোসেন সান্টু
- আপডেট সময় : ১১:৪৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
জিয়াউদ্দিন সিকদারকে ফুলেল শুভেচ্ছা জানালেন ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মোশাররফ হোসেন সান্টু
নিজস্ব প্রতিবেদক
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় জিয়াউদ্দিন সিকদার জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানালেন সান্টু
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল মহানগর ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোশাররফ হোসেন সান্টু।
এ সময় তিনি নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার নতুন দায়িত্বের সফলতা কামনা করেন।
মো. মোশাররফ হোসেন সান্টু আশা প্রকাশ করেন, জিয়াউদ্দিন সিকদার জিয়ার নেতৃত্বে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ নগরীর পরিকল্পিত উন্নয়ন, আধুনিকায়ন ও নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার দক্ষতা, অভিজ্ঞতা ও আন্তরিক প্রচেষ্টায় বরিশাল একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে উঠবে বলে প্রত্যাশা করেন তিনি।


















