সংবাদ শিরোনাম ::
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বরিশাল বিআরটিসি ডিপোতে দোয়া ও মিলাদ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৪০:৩২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বরিশাল বিআরটিসি ডিপোতে দোয়া ও মিলাদ
নিজস্ব প্রতিবেদক
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বরিশালের নথুল্লাবাদে অবস্থিত বিআরটিসি বাস ডিপো প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিআরটিসি বাস ডিপোর ম্যানেজার (অপারেশন) মো. জুলফিকার আলী। এ সময় দিবসটির ঐতিহাসিক তাৎপর্য স্মরণ করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, স্থিতিশীলতা এবং সার্বিক কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি দেশের অগ্রগতি ও মানুষের সুখ-শান্তি বজায় রাখার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
শান্তিপূর্ণ পরিবেশে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

















