ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জমি সংক্রান্ত বিরোধ, বরিশালে প্রতিপক্ষের হামলায় আহত ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩ ২৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ বরিশালের কাজিরহাট থানাধীন ৬ নং বিদ্যানন্দপুর ইউনিয়নে জমি জমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে আলমতাজ (৪০) বেগম ও তার ভাই মিজানুর রহমান (৫০) কে মারধর করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে ।

গত মঙ্গলবার (২ মে) সকাল ১১ টা তাদের উপরে দফায় দফায় হামলা করা হয় । আহতরা হলো ওই ইউনিয়নের মাধবরায় গ্রামের বাসিন্দা মোকলেস সরদার এর কন্যা ও পুত্র।

আহত আলমতাজ বেগম বর্তমানে মুমূর্ষ অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ও মিজানুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমবক্সে ভর্তি করা হয়।

আহত ও এজাহার সূত্রে জানা যায়, আহত মিজানুর রহমান তার পুরাতন ঘর ভেঙে নতুন ঘর নির্মাণ করতে চাইলে এ সময় তার প্রতিবেশী হুমায়ুন কবির টেনু মোল্লা গংরা তার ভোগ দখলকৃত জমি ০.১৪২৬ একর জমি থেকে ০.০১০০ একর জমি জোরপূর্বভাবে দখল করে ইট দিয়ে ঘর নির্মাণের চেষ্টা করে। এ নিয়ে বরিশাল বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা চলমান। যাহার এম.পি মামলা নং ৭০/২০২২ ।

ঘটনার দিন প্রতিপক্ষরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওই জমিতে জোরপূর্বক ভাবে ঘর নির্মাণ করার চেষ্টা করে। এ সময় তাদেরকে বাধা প্রদান করলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে যায়। পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাঈম মোল্লা , হুমায়ুন কবির ওরফে টেনু মোল্লা ,ইউসুফ ,শওকত ,শিল্পী ,তানজিলা ,মিনু সহ অজ্ঞাত ৭-৮ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আহতদের উপরে হামলা করে। সন্ত্রাসী নাঈম মোল্লা হাতুড়ি দিয়ে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে আলমতাজের দুটি দাঁত ভেঙে ফেলে ও কিল ঘুসি মারতে থাকে এবং শীলতাহানীর চেষ্টা চালায়‌। এ সময় তার চিৎকার শুনে ভাই মিজানুর রহমান ছুটে আসলে তাকেও পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সেখানে আলমতাজ বেগমের অবস্থা অবনত হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা শেবাচিমে প্রেরণ করে। বর্তমানে আহত আলমতাজ বেগম এ হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ড এ মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন আছে। আহতের স্বজন রেবু বেগম জানান, টেনু মোল্লা এলাকার চিহ্নিত ভূমিদস্যু ও সন্ত্রাস । এ সন্ত্রাসী বাহিনীর ভয়ে আমি ও আমার পরিবার প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছি। এ নিয়ে কাজিরহাট থানার মামলা দায়ের করা হয়েছে । মামলা নং-২,জিআর ৩৫/২০২৩ ।

এ বিষয়ে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ জুবাইর হোসেন জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে । তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

জমি সংক্রান্ত বিরোধ, বরিশালে প্রতিপক্ষের হামলায় আহত ২

আপডেট সময় : ০২:২০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩