ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

খুলনার সমাবেশে অংশ নিয়েছেন বিএনপি’র জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে প্রায় ২০ হাজার নেতাকর্মী 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় খুলনায় অনুষ্ঠিতব্য সমাবেশে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো: জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে প্রায় ২০ হাজার কর্মী যোগ দিয়েছেন। এ লক্ষ্যে আজ শনিবার(১৭ মে)  সকাল ৮ টায় বরিশাল রুপাতলীসহ বিভিন্ন স্থান থেকে থেকে খুলনার উদ্দেশ্যে বিপুল সংখ্যক বাস ও আরও অসংখ্য ছোট-বড় পরিবহনে বরিশাল ছাড়েন বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জানা গেছে, এদিন বিকেল ৩ টায় খুলনার জিয়া হল চত্বরে (শিববাড়ি মোড়) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ নিয়ে মহানগর বিএনপি’র সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, বিগত ১৬ বছর বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, বাকস্বাধীনতা ফিরে পাওয়ার জন্য, হারানো গণতন্ত্রকে পুন:রুদ্ধারের জন্য এবং একটি দৃশ্যমান ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছে। আজকের সমাবেশের মাধ্যমে তরুণরা একাত্মতা প্রকাশ করবেন। এই সমাবেশ থেকেই তারুণ্যের রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা হবে। দেশের জনসংখ্যার বড় অংশই তরুণ। দেশের নানাবিধ কাজে আমরা এখনও পুরোপুরিভাবে তরুণদের যুক্ত করতে পারি নাই। বিএনপি এই তরুণদের মেধা, জ্ঞান এবং তাদের স্বপ্নকে ধারণ করতে চায়। পৃষ্ঠপোষকতা দিয়ে তরুণদের দেশের উন্নয়নে কাজে লাগাতে চায়।

তিনি আরো বলেন, তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ প্রথম কোন রাজনৈতিক দল হিসেবে বিএনপির এক যুগান্তকারী কর্মসূচি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই আয়োজন নিশ্চয়ই একটি মাইলফলক। এই কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অভিনব নেতৃত্ব এবং নির্দেশনার উজ্জ্বল স্মারক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

খুলনার সমাবেশে অংশ নিয়েছেন বিএনপি’র জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে প্রায় ২০ হাজার নেতাকর্মী 

আপডেট সময় : ০২:৩৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫