উন্নত চিকিৎসার জন্য ঢাকা গেলেন জিয়াউদ্দিন সিকদার, বিদায় জানালেন হাজারো নেতাকর্মী
- আপডেট সময় : ১২:৩৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
উন্নত চিকিৎসার জন্য ঢাকা গেলেন জিয়াউদ্দিন সিকদার, বিদায় জানালেন হাজারো নেতাকর্মী
নিজস্ব প্রতিবেদক
ভালোবাসা, আবেগ আর নেতাকর্মীদের স্লোগানে মুখর পরিবেশে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ঢাকার পথে বরিশাল ছেড়েছেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া।
শনিবার (৩১ অক্টোবর) রাত ৮ টার দিকে বরিশাল লঞ্চঘাট এলাকায় তাঁকে বিদায় জানাতে জড়ো হন হাজারো নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী। এ সময় প্রিয় নেতাকে বিদায় জানাতে নেতাকর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
তাঁদের ভালোবাসা ও স্লোগানে মুখর হয়ে ওঠে লঞ্চঘাট এলাকা।
পরে নেতাকর্মীদের ভালোবাসা ও শুভকামনা নিয়ে লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করেন জিয়াউদ্দিন সিকদার জিয়া। এ সময় উপস্থিত নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর উন্নত চিকিৎসা এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, চিকিৎসা শেষে সুস্থ হয়ে দ্রুত বরিশালে ফিরে আসবেন তাঁদের প্রিয় নেতা জিয়াউদ্দিন সিকদার জিয়া।









