সংবাদ শিরোনাম ::
আ’লীগ নেতা মনির মোল্লার শোক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৩৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩ ২৩ বার পড়া হয়েছে
খবর বিজ্ঞপ্তি
বরিশাল নগরীর নূরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ইংরেজি শিক্ষক কাঞ্চন আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
৫ মে সন্ধ্যায় নগরীর সাগরদী শিকদার পাড়ায় তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম জাহিদুর রহমান মনির।
তিনি এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করেন।



















