ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শ্রমিককে মারধর, মহাসড়ক অবরোধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩ ২১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের দুই শ্রমিককে মারধরের অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। প্রায় আড়াই ঘন্টা ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখে তারা। এতে সড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

ভুক্তভোগী দুই শ্রমিক আখি আক্তার ও নুরুজ্জামান জানান, সোমবার নুরুজ্জামানের সঙ্গে অপর এক শ্রমিকের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামীম সরকার তাদের মানসিক নির্যাতন করেন। পাশাপাশি তাদেরকে কোন টাকা না দিয়ে চাকরিচ্যুত করেন।

বিষয়টি জানতে পেরে শ্রমিক নির্যাতনের প্রতিবাদে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা মঙ্গলবার সকালে ঢাকা-বরিশাল- কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে।

তবে নির্যাতনের বিষয়টি অস্বীকার করেছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামীম সরকার।

আর শ্রমিকরা বলছে, কথায় কথায় শ্রমিক নির্যাতন, ছাটাই করছে মালিকপক্ষ। ২০২০ সাল থেকে তারা ৬ দফা দাবি আদায়ে আন্দোলন করে আসছে। কিন্তু মালিক পক্ষ তা কর্ণপাত করছেনা।

প্রশাসনের আশ্বাসে বেলা ১১টার দিকে শ্রমিকরা সড়ক থেকে উঠে গেলে যানচলাচল স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

শ্রমিককে মারধর, মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০১:৩২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩