ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

এইচএসসির ফলে বৃত্তি পাচ্ছে বরিশালের ৬৬৭ জন শিক্ষার্থী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ ৩৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ  এবার শিক্ষা মন্ত্রণালয় সদ্য প্রকাশিত এইচএসসির ফলের ওপর ভিত্তি করে ১০ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে। এদের মধ্যে ১ হাজার ১২৫ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৯ হাজার ৩৭৫ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। শিগগিরই এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তির গেজেট প্রকাশ করতে শিক্ষা বোর্ডগুলোকে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এরইমধ্যে এইচএসসিতে বৃত্তির কোটা বণ্টন করে আদেশ জারি করে এমনটাই জানিয়েছে।

একজন শিক্ষার্থী কত টাকা বৃত্তি পাবে
জানা গেছে, এইচএসসিতে মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৮২৫ টাকা ও বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা দেওয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা দেওয়া হবে। বৃত্তির টাকা ২০২২-২০২৩ অর্থবছরে রাজস্ব বাজেটের বৃত্তি-মেধা বৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে।

জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে বৃত্তির টাকা পাঠানো হবে। এজন্য অনলাইন সুবিধা সম্পন্ন তফসিলভুক্ত যেকোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলে উচ্চ শ্রেণিতে ভর্তির সাত দিনের মধ্যে ব্যাংক হিসেব নম্বরসহ অন্যান্য তথ্য আবশ্যিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে জমা দিতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের বলতে হবে। আগামী বৃহস্পতিবারের (১৬ মার্চ) মধ্যে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকাসহ গেজেট প্রকাশ করতে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডকে বলেছে শিক্ষা অধিদপ্তর।

কোন বোর্ডের কতজন বৃত্তি পাবে
২০২২ সালে এইচএসসি উত্তীর্ণ ঢাকা বোর্ডের ৪৩৪ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ২ হাজার ৭৯৮ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। এছাড়া ময়মনসিংহ বোর্ডের ৫০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৫৭০ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, রাজশাহী বোর্ডের ১৫২ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ১ হাজার ১৯৭ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, কুমিল্লা বোর্ডের ১০৪ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৯০২ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি এবং সিলেট বোর্ডের ৩৪ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৬১৮ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে।

এছাড়া বরিশাল বোর্ডের ৫১ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৬১৬ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, যশোর বোর্ডের ১৩০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৯৫৬ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, চট্টগ্রাম বোর্ডের ৮৮ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৮২৭ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি এবং দিনাজপুর বোর্ডের ৮২ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৮৯২ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। এভাবেই বৃত্তি কোটা বণ্টন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

এইচএসসির ফলে বৃত্তি পাচ্ছে বরিশালের ৬৬৭ জন শিক্ষার্থী

আপডেট সময় : ০২:০৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩