বরিশাল মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের নতুন কমিটিকে জিয়াউদ্দিন সিকদারের অভিনন্দন
- আপডেট সময় : ০৩:৪২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
বরিশাল মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের নতুন কমিটিকে জিয়াউদ্দিন সিকদারের অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
বরিশাল মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বউক) চেয়ারম্যান এবং বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া।
সোমবার রাতে যুবদল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বরিশাল মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত সাত সদস্যবিশিষ্ট বরিশাল মহানগর যুবদলের কমিটিতে রিয়াজুর রহমান রিয়াজকে সভাপতি এবং আরিফুর রহমান মুন্নাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্য দায়িত্বে রয়েছেন সিনিয়র সহসভাপতি তৌহিদুর রহমান, সহসভাপতি শহিদুল হাসান আনিচ, যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম রুবেল ও মোহাম্মদ রাজু খন্দকার এবং সাংগঠনিক সম্পাদক মুশফিক রহমান অভি।
পাঁচ সদস্যবিশিষ্ট বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সভাপতি হয়েছেন মো. হাবীবুল্লাহ, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আল ইমরান এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ খান রনি।
অন্যদিকে, দুই সদস্যবিশিষ্ট বরিশাল উত্তর জেলা যুবদলের কমিটিতে মোহাম্মদ কায়সার আহমেদকে সভাপতি এবং আরিফুল ইসলাম জনিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া তাঁদের আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমের সফলতা কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে বরিশাল মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদল আরও সুসংগঠিত ও গতিশীল হবে। পাশাপাশি দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন এবং তৃণমূল পর্যায়ে যুবদলকে আরও শক্তিশালী করতে নবনির্বাচিত নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।


















