সংবাদ শিরোনাম ::
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ছাত্রদলের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:১২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াকে মহানগর ছাত্রদলের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক
বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসানের নেতৃত্বে উপস্থিত ছিলেন ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক।
এছাড়া বরিশাল মহানগর ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মো. শাহিন হোসেন রায়হান, মো. কাউসার খান ও মো. মাইনুল খান।
নেতাকর্মীরা ফুল দিয়ে নবনিযুক্ত চেয়ারম্যান মো. জিয়াউদ্দিন সিকদার জিয়াকে শুভেচ্ছা জানান এবং তার দায়িত্ব পালনের সফলতা কামনা করেন।


















