ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ছাত্রদলের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড জিয়ানগরের ফুলেল শুভেচ্ছা বরিশালে অপরাধ দমনে কোতয়ালী পুলিশের জোরালো তৎপরতা, ৪০ দিনে গ্রেপ্তার ৫ শতাধিক-প্রশংসিত ওসির মনিরুল! ওসি জহিরুল ইসলামের নেতৃত্বে অপরাধ দমনে বড় সাফল্য, দুই সপ্তাহে নিষ্পত্তি ৪৬ ওয়ারেন্ট; গ্রেপ্তার হত্যা মামলার ৫ আসামি অপরাধ দমনে সাহসী ভূমিকা, অপপ্রচারের লক্ষ্যবস্তু বিএমপি’র কাউনিয়া থানার ওসি জহিরুল ইসলাম! জিয়াউদ্দিন সিকদারকে ফুলেল শুভেচ্ছা জানালেন ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মোশাররফ হোসেন সান্টু জাতীয় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহ বরিশাল শাখার অভাবনীয় সাফল্য রুপাতলী হাউজিং এস্টেট কল্যাণ সমিতির পক্ষ থেকেবরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ফুলেল শুভেচ্ছা বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে রফিকুল ইসলামের ফুলেল শুভেচ্ছা বিশ্ব ডায়াবেটিস দিবসে বরিশালে ল্যাবএইডের বর্ণাঢ্য র‍্যালি

ওসি জহিরুল ইসলামের নেতৃত্বে অপরাধ দমনে বড় সাফল্য, দুই সপ্তাহে নিষ্পত্তি ৪৬ ওয়ারেন্ট; গ্রেপ্তার হত্যা মামলার ৫ আসামি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওসি জহিরুল ইসলামের নেতৃত্বে অপরাধ দমনে বড় সাফল্য, দুই সপ্তাহে নিষ্পত্তি ৪৬ ওয়ারেন্ট; গ্রেপ্তার হত্যা মামলার ৫ আসামি

নিজস্ব প্রতিবেদক
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলামের নেতৃত্ব ও দিকনির্দেশনায় অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করে বড় ধরনের সাফল্য পেয়েছে কাউনিয়া থানা পুলিশ। গত দুই সপ্তাহের অভিযানে চাঞ্চল্যকর কামরুল হত্যা মামলার এজাহারনামীয় পাঁচ আসামিকে গ্রেপ্তার, মাদক উদ্ধার, চুরি মামলার আসামি গ্রেপ্তার, অপহৃত ও নিখোঁজ সাত ভিকটিমকে উদ্ধার এবং ৪৬টি গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে।
গত ২ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত কাউনিয়া থানা এলাকার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের অন্যতম উল্লেখযোগ্য সাফল্য হচ্ছে আলোচিত কামরুল হত্যা মামলার এজাহারনামীয় পাঁচ আসামিকে গ্রেপ্তার। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো কোচ (টেডা), শাবল ও বাটল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এ ছাড়া চুরি মামলার দুই আসামিকে গ্রেপ্তারসহ চুরি যাওয়া দুটি বাইসাইকেল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সময়ে অপহৃত ও নিখোঁজ হওয়া সাতজন ভিকটিমকে উদ্ধার করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
মাদক ও কিশোর গ্যাংয়ের অপরাধ নিয়ন্ত্রণে ভাটিখানা, শায়েস্তাবাদ, কাউনিয়া হাউজিং ও বেলতলাসহ থানা এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত তল্লাশি ও নজরদারি জোরদার করা হয়। এ সময় পৃথক দুটি মাদক মামলায় ৪৮ পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে অপরাধ নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ১২টি সামারি ট্রায়ালে ২৫ জনের ডোপ টেস্ট করা হয়। অপরাধের মাত্রা বিবেচনায় তাঁদের সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশের তথ্যমতে, গত দুই সপ্তাহে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ মোট ৪৬টি গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন নিয়মিত মামলায় আরও ১৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে কাউনিয়ার ভাঙ্গারপাড় এলাকায় ঘটে যাওয়া ঘটনার পর থেকে পুরো থানা এলাকায় পুলিশি টহল, গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করেছেন ওসি মো. জহিরুল ইসলাম। অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ নজরদারির পাশাপাশি অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ধারাবাহিক অভিযান, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, মাদকবিরোধী তৎপরতা এবং ভুক্তভোগীদের উদ্ধারে কাউনিয়া থানা পুলিশের এ কার্যক্রম আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।
কাউনিয়া থানা পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

ওসি জহিরুল ইসলামের নেতৃত্বে অপরাধ দমনে বড় সাফল্য, দুই সপ্তাহে নিষ্পত্তি ৪৬ ওয়ারেন্ট; গ্রেপ্তার হত্যা মামলার ৫ আসামি

আপডেট সময় : ০১:০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬