সংবাদ শিরোনাম ::
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু
নিজস্ব প্রতিবেদক
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বরিশাল ইউনিটের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বরিশাল ইউনিটের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. মহাসীন মন্টু।
বক্তব্যে তিনি ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য ও দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিবসের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে জাতীয়তাবাদী চেতনা, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বরিশাল ইউনিটের নেতৃবৃন্দ ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।



















