সংবাদ শিরোনাম ::
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র্যালি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৫৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র্যালি
নিজস্ব প্রতিবেদক
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য র্যালি করেছে বরিশাল মহানগর বিএনপি। শনিবার (৭ নভেম্বর) বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়ার নেতৃত্বে র্যালিটি নগরীর সদর রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে নগরীর প্রধান সড়কগুলো। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা ধারণ করে গণতন্ত্র, জাতীয় ঐক্য ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন।

















