জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ফিরোজ আহমেদ ও এনায়েত হোসেনের নেতৃত্বে বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র্যালি
- আপডেট সময় : ০৩:৫৫:০২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
ফিরোজ আহমেদ ও এনায়েত হোসেনের নেতৃত্বে বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র্যালি
নিজস্ব প্রতিবেদক
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল মহানগর বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বরিশাল মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগেও একটি র্যালি বের করা হয়।
র্যালিতে নেতৃত্ব দেন সাবেক কাউন্সিলর ফিরোজ আহমেদ ও ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর সেলিনা বেগম, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. মোশাররফ হোসেন সান্টুসহ ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
র্যালিতে অংশগ্রহণকারীরা ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা ও তাৎপর্য তুলে ধরে দিবসটি পালন করেন। এ সময় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

















