ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোলায় যুব দিবসে SRHR, জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় সচেতনতামূলক আলোচনা সভা শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন উজিরপুরে বি.এন. খান কলেজের নাম ব্যবহার করে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে নগরীতে মানববন্ধন উন্নত চিকিৎসাসেবার প্রত্যয়ে বরিশালে ল্যাবএইডের ‘সেবা দিবস’ পালিত পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন উন্নত চিকিৎসার জন্য ঢাকা গেলেন জিয়াউদ্দিন সিকদার, বিদায় জানালেন হাজারো নেতাকর্মী দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা অর্জন করলেন তরুণ ফ্রিল্যান্সার আসিফ আলী এইচএসসিতে কৃতিত্বের স্বাক্ষর, গোল্ডেন জিপিএ-৫ পেল জিয়াউদ্দিন সিকদারের মেয়ে জারা উজিরপুরে বি.এন.খান কলেজের নাম ব্যবহার করে সংখ্যালঘু পরিবারের পৈত্রিক সম্পত্তি জবর দখল চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভোলায় যুব দিবসে SRHR, জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় সচেতনতামূলক আলোচনা সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলায় যুব দিবসে SRHR, জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় সচেতনতামূলক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

যুবদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR), জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা এবং নেতৃত্বের বিকাশে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলায় অংশগ্রহণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভোলা সদরের গ্রামীণ জনউন্নয়ন সংস্থার প্রশিক্ষণ কক্ষে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপনের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।
Youth Share-Net Project-এর আওতায় আয়োজিত এ কার্যক্রমের শিরোনাম ছিল ‘Establishing a Localised Youth and SRHR Network through the Celebration of National Youth Day 2026’। রেডঅরেঞ্জের আয়োজনে, এপ্লিফাই চেইঞ্জের সহযোগিতায় এবং অ্যাসোসিয়েশন অব ভলান্টারি অ্যাকশনস্ ফর সোসাইটি (আভাস)-এর বাস্তবায়নে সভাটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ভোলা জেলার বিভিন্ন পর্যায়ের যুব প্রতিনিধি, যুবনেতা, যুব সংগঠনের প্রতিনিধি, স্বেচ্ছাসেবক, সাংবাদিক এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় যুবদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার, জেন্ডার সমতা, কৈশোরকালীন স্বাস্থ্য, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও নিরাপদ স্যানিটেশন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বাল্যবিবাহ, কৈশোরকালীন গর্ভধারণ, মাসিক নিয়ে সামাজিক কুসংস্কার ও ভুল ধারণা দূর করা এবং যুববান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া প্রযুক্তি-সুবিধাপ্রাপ্ত জেন্ডারভিত্তিক সহিংসতা (TFGBV) প্রতিরোধের বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পায়। সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিং, অনলাইন হয়রানি, ব্যক্তিগত ছবি ও তথ্যের অননুমোদিত প্রচার, অনলাইন ব্ল্যাকমেইলসহ বিভিন্ন ধরনের ডিজিটাল সহিংসতা থেকে বিশেষ করে তরুণী ও কিশোরীদের সুরক্ষায় সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ফরিদ উদ্দিন এবং ভোলা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন।
আলোচনায় অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরার পাশাপাশি স্থানীয় পর্যায়ে যুবদের অধিকার সুরক্ষা, স্বাস্থ্যবিষয়ক সঠিক তথ্যপ্রাপ্তি, জেন্ডার বৈষম্য দূরীকরণ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে মতবিনিময় করেন।
সভায় স্থানীয় পর্যায়ে একটি অন্তর্ভুক্তিমূলক যুব ও SRHR নেটওয়ার্ক গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ নেটওয়ার্কের মাধ্যমে যুবদের মধ্যে নিয়মিত যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময়, তথ্য আদান-প্রদান এবং যৌথ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
আয়োজকরা জানান, Youth Share-Net Project-এর মূল লক্ষ্য যুবদের শুধু সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণকারী হিসেবে নয়, বরং নিজেদের স্বাস্থ্য, অধিকার, নিরাপত্তা ও সামাজিক পরিবর্তনে সক্রিয় নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণের অংশীদার হিসেবে গড়ে তোলা। ভোলায় এ উদ্যোগ যুব নেতৃত্ব বিকাশ ও অধিকারভিত্তিক সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

ভোলায় যুব দিবসে SRHR, জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় সচেতনতামূলক আলোচনা সভা

আপডেট সময় : ০১:৫৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬