ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বরিশাল-ঢাকা মহাসড়ক/ বাস খাদে পড়ে নারী নিহত, আহত ৩০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ২৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

বরিশাল-ঢাকা মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৩০ জন বাসযাত্রী।

শুক্রবার (৩ অক্টোবর) ভোরে মাদারীপুরের রাজৈর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

বরিশাল খাদ্য ডেলিভারি

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর হঠাৎ নিয়ন্ত্রণ হারায় এবং সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। বাসটিতে মোট ৩১ জন যাত্রী ছিল।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধার অভিযানের সময় বাসের নিচে চাপা পড়া অবস্থায় নিলুফা ইয়াসমিন নিলার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত হন মোট ৩০ জন যাত্রী। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ছাড়া অনেকেই বিভিন্ন প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর কালাখোপা গ্রামের জুয়েল (৩০), নোয়াখালীর আটকপালিয়া উপজেলার জাহাজমারা গ্রামের মিরাজ (৩০) এবং একই জেলার সুবর্ণচরের চরহাসান গ্রামের মিলনকে (৪৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশাল-ঢাকা মহাসড়ক/ বাস খাদে পড়ে নারী নিহত, আহত ৩০

আপডেট সময় : ০৮:৩১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫