ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দেশটা কারও বাপের না, দেশটা আমার-আপনার: বরিশাল রেঞ্জ ডিআইজি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ৩০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

বরিশাল রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. মঞ্জুর মোর্শেদ আলম বলেছেন, ‘এই দেশটা কারো বাপের না, দেশটা আমার–আপনার সবার। ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরগুনা পৌর শহরের আখরাবাড়ি, কালীবাড়ি মন্দির এবং দক্ষিণ মনসাতলী পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডিআইজি আরও বলেন, ‘দুর্গাপূজা আমাদের বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব। এবারও পূজা উৎসবমুখর পরিবেশে, পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে পালিত হচ্ছে। গত বছরের তুলনায় এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে, যা একটি ইতিবাচক দিক। এখানে ‘সংখ্যালঘু’ বলে কোনো শব্দ নেই। আমরা সবাই এই দেশের গর্বিত নাগরিক। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়াই আমাদের মূল লক্ষ্য।’

এ সময় বরগুনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল হক, বরগুনা সদর থানার ওসি মো. ইয়াকুব হোসাইন, বরগুনা-১ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট রেজবুল কবির, জেলা জামায়াত আমির মহিবুল্লাহ হারুন এবং পূজা উদযাপন কমিটির সভাপতি সুশান্ত কুমার উপস্থিত ছিলেন।

আখরাবাড়ি মন্দিরে পৌঁছালে মন্দির কমিটির সভাপতি দিলীপ কর্মকার ডিআইজিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বরগুনার সনাতনী হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বরগুনায় এ বছর মোট ১২৯টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সদর উপজেলায় ২২টি, বেতাগীতে ৩০টি, আমতলীতে ১৩টি, তালতলীতে ১০টি, বামনায় ১৪টি এবং পাথরঘাটায় ৪০টি মণ্ডপে পূজা উদযাপন হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

দেশটা কারও বাপের না, দেশটা আমার-আপনার: বরিশাল রেঞ্জ ডিআইজি

আপডেট সময় : ১০:৩৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫