ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাউফলে বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বার্তা পরিবেশক, বাউফল

পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতা সাইফুল ইসলামের উপর হামলা ও বাড়িঘর ভাংচুরের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দুপুর ১টায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ঐ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন,আমি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী যুবদলের রাজনীতির সাথে জড়িত রয়েছি। এবং আমি ঢাকা তেজগাঁও শিল্পাঞ্চল ৩নং ওয়ার্ডের সাবেক যুবদল সভাপতি। আমি ঢাকাতে বসবাস করি। শারীরিক অসুস্থতার কারনে বাড়িতে আসি। গতকাল রাত আনুমানিক ৮টার দিকে আমার বাড়িতে ছাত্রলীগ নেতা মাহামুদের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার উপর হামলা চালায় এবং আমার বাড়িঘর ভাংচুর করে। আমাকে জীবননাশের হুমকি দেয়। এব্যাপারে আমরা যৌথ বাহিনীকে অবহিত করি।

এর আগে ছাত্রলীগ নেতা মাহামুদ মামার জোরে আমাদের এলাকার ১০/১২ জন গরীব অসহায় লোকের ফেয়ার কার্ড জব্দ করেন। এর প্রতিবাদে আমার চাচা আলমাচ ফকির ১লা অক্টোবর উপজেলা প্রশাসনের বরাবর লিখিত অভিযোগ করেন। আর সেই অভিযোগের ভিত্তিতে আমার ও আমার পরিবারের উপর এহেন কর্মকাণ্ড ঘটায়।

এ ব্যাপারে বাউফল উপজেলা নির্বাহী অফিসার মো.বশির গাজী বলেন, আমি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বাউফলে বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১১:৪৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪