ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ভোলায় টাকার জন্য মাকে ছুরিকাঘাতে হত্যা, ছেলে আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ১৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ভোলায় টাকার জন্য নুরজাহান বেগম (৭০) নামে এক মাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ভোলা সদর হাসপাতালের সামনে থেকে নিহতের ছেলে ভূট্ট ওরফে শিপনকে (৩০) আটক করেছে পুলিশ।

নিহত নুরজাহান বেগম ভোলা পৌর কাঠালী এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মৃত সাইফুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, নুরজাহান প্রায় ৩০ বছর ধরে ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিনের বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করেন। সে সুবাদে কাউন্সিলরের পুরোনো বসতঘরে ছেলেকে নিয়ে থাকতেন তিনি। সোমবার রাত আনুমানিক ১০টার দিকে ভূট্ট তার মায়ের কাছে টাকা দাবি করেন। এ ঘটনাকে কেন্দ্র করে মা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রথমে কাঠ দিয়ে মাকে পিটিয়ে আহত করেন ভূট্ট। পরে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যান।

স্থানীয়রা জানান, ভূট্ট ওরফে শিপন মাদকাসক্ত ও মানসিক রোগী।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী জানান, নিহতের বোনের ছেলে একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় ছেলেকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

ভোলায় টাকার জন্য মাকে ছুরিকাঘাতে হত্যা, ছেলে আটক

আপডেট সময় : ১০:২৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪