ঢাকাThursday , 8 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পদোন্নতি পেয়েছেন শেবাচিমের মানবিক চিকিৎসক মনিরুজ্জামান শাহীন

admin
February 8, 2024 9:34 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
পদোন্নতি পেয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা : এসএম মনিরুজ্জামান শাহীন। তিনি একই প্রতিষ্ঠানের উপ-পরিচালক পদে আসীন হয়েছেন।

গত ৩১ জানুয়ারি স্বাস্থ্য ও পরিবার ও পরিকল্পনা অধিদপ্তর থেকে জারিকৃত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, দায়িত্ব পালনে ডা : এসএম মনিরুজ্জামান শাহীন সর্বদাই অনড় অবস্থানে থেকে সেবা প্রদানে একধাপ এগিয়ে রয়েছেন। চাকুরী জীবনে বিভিন্ন স্থানে সফলতার সাথে দায়িত্ব পালনের মধ্য দিয়ে সর্ব মহলে প্রশংসা অর্জনের পাশাপাশি নিজের সুদক্ষতার পরিচয় দিয়ে চলেছেন।

তার এমন কর্মকান্ডে সেবা প্রত্যাশীরা সহ সংশ্লিস্ট কর্মক্ষেত্রে একজন মানবিক চিকিৎসক হিসেবে সুখ্যাতি লাভ করেছেন। দেশের ক্রান্তিলগ্নেও সেবা প্রদানে রেখেছেন অন্যন্য ভুমিকা। করোনার মহামারি মানবিক বিপর্যয়ে জীবনের ঝুঁকি নিয়ে অনবরত চিকিৎসা সেবা প্রদান করে গেছেন মানবিক এই চিকিৎসক। করোনা রোগীদের পাশে থেকে ঐ সময়ে রোগীদের সঠিক চিকিৎসা প্রাপ্তির বিষয়টি যথাযথ দায়িত্ব পালনের মধ্য দিয়ে নিশ্চিত করেছেন তিনি। রোগীদের অক্সিজেন দিয়ে সহায়তার হাত বাড়িয়েছিলেন এই চিকিৎসক।

এছাড়া এর আগে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্বপালন কালীনও ইতিবাচক সব কর্মকান্ডের মধ্য দিয়ে কুড়িয়েছেন সর্ব মহলের প্রশংসা।