ঢাকা ১২:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের শ্রদ্ধা দেড় মাসের শিশু উদ্ধার, এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে অপরাধীদের কোন ছাড় নয়- বিএমপি’র কাউনিয়া থানার ওসি জহিরুল নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যু, কর্তৃপক্ষের জবাবদিহি দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু ভোলায় যুব দিবসে SRHR, জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় সচেতনতামূলক আলোচনা সভা শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন উজিরপুরে বি.এন. খান কলেজের নাম ব্যবহার করে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে নগরীতে মানববন্ধন উন্নত চিকিৎসাসেবার প্রত্যয়ে বরিশালে ল্যাবএইডের ‘সেবা দিবস’ পালিত

বরিশাল আইনজীবী সমিতি নির্বাচনে আ’লীগপন্থীদের জয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩ ৩৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল জেলা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ পূর্ণাঙ্গ প্যানেল জয়লাভ করেছে। বৃহষ্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ করা হয়।

এ সময় মোট ৮৯৬ জন আইনজীবী ভোটারের মধ্যে ৭৪০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে গণনাকৃত ফলাফলে সভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ফয়জুল হক ফয়েজ-৪১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের এস এম সাদিকুর রহমান লিংকন পেয়েছে ২৯৪ ভোট ও গণতান্ত্রিক আইনজীবী ফোরামের হিরন কুমার দাস পেয়েছে ২৩ ভোট।

এছাড়া সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের দেলোয়ার হোসেন মুন্সি ৪০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের আবুল কালাম আজাদ ইমন পেয়েছেন ৩২৭ ভোট।

অপরদিকে সহ-সভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সালাউদ্দিন সিপু ৪১৯ এবং বিষ্ণুপদ মুখার্জী ৪১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মোল্লা গিয়াস উদ্দিন তমাল ৪৫০ ভোট ও মো. হুমায়ুন কবির খান ৪১৫ ভোট এবং অর্থ সম্পাদক পদে একই প্যানেলের আনোয়ার হোসেন মিজান ৪৪৪ ভোট নির্বাচিত হয়েছেন।

আর কার্যনির্বাহী সদস্য পদেও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সোলাইমান আহমেদ আমান (৫২৮), মাইনুল হাসান সোহাগ (৫১৮), মো. জালাল আরিফিন (৪৫২) ও সঞ্জীব কুমার সরকার (৩৯০ ভোট) নির্বাচিত হয়েছেন।

ভোট গ্রঞণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপ-পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ গোলাম মাসউদ বাবলু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশাল আইনজীবী সমিতি নির্বাচনে আ’লীগপন্থীদের জয়

আপডেট সময় : ০১:৩০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩