ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান! বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বরিশালে প্রথমবারের মত নারীদের জন্য আয়োজন করা হলো ‘আলোকচিত্র প্রশিক্ষণ কর্মশালা’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩ ২৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক
নারী সংগঠন মানবী’র উদ্যোগে ”স্বনির্ভর মানবী” প্রজেক্টের আওতায় আজ সকালে প্রাকটিকাল ক্লাসের মাধ্যমে শেষ হল নারীদের জন্য ৩ দিন ব্যাপী আলোকচিত্র প্রশিক্ষণ কর্মশাল অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রশিক্ষক হিসেবে ছিলেন আন্তজার্তিক পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রী ও ড্রীমি ম্যাট্রিমনির আলোকচিত্র বিভাগের প্রধান মেহেদী হাসান শুভ।

উক্ত কর্মশালায় অংশগ্রহন করেন প্রায় ১৫ জন তরুনীরা। আলোকচিত্রের প্রাথমিক বিষয়বস্ত এবং কিভাবে একজন নারী আলোকচিত্রী হিসেবে ক্যারিয়ার গঠন করতে পারেন সে সম্পর্কে জেনেছেন শিক্ষার্থীরা।

স্পাইস এন্ড মোর রেস্তোরায় হয়েছে প্রথম দুইদিনের আয়োজন। মানবীর প্রতিষ্ঠাতা আফসানা মীম বলেন, নারীরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে এবং তাদের অল্প অল্প এগিয়ে যাওয়ার অংশ হতে পারে মানবী বেশ আনন্দিত। প্রশিক্ষণার্থী মুক্তা বলেন, আলোকচিত্রের এত বড় পরিসর সম্পর্কে আগে জানা ছিল না।

অনেক কিছু জানলাম এবং শিখলাম। কর্মশালার শেষ দিন ভোরে নগরীর চাদমারী খেয়াঘাট এলাকায় ছবি তুলতে বেরিয়েছিলেন সবাই।

প্রশিক্ষক শুভ বলেন, এই ধরনের আয়োজন মানবী বলেই করতে পেরেছে। সবার মাঝে বেশ উৎসাহ দেখলাম ছবি তোলার ব্যাপারে। সবার জন্য শুভকামনা। প্রশিক্ষণ কর্মশালা শেষে সকল সকলকে সনদপত্র প্রদান করা হয় মানবীর পক্ষ থেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালে প্রথমবারের মত নারীদের জন্য আয়োজন করা হলো ‘আলোকচিত্র প্রশিক্ষণ কর্মশালা’

আপডেট সময় : ১২:২০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩